ভলান্টিয়ার(কুড়িগ্রাম)প্রতিনিধি: আরডিআরএস বাংলাদেশ এর ইমারজেন্সি প্রজেক্ট ভিতরবন্দ ইউনিয়ের আয়োজনে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগীতা প্রদানের লক্ষে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদে ঈমাম ও স্বেচ্ছাসেবকদের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইমার্জেন্সি প্রজেক্ট ভিতরবন্দ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ খয়রাত আলী বলেন, আজকের ইমাম ও ভলান্টিয়ারদের নিয়ে সেমিনারের প্রধান উদ্দেশ্য হলো বন্যায় ক্ষতিগ্রস্তদের কিভাবে নিরাপদ এবং সহযোগিতা করা যায়। প্রজেক্টটি World Food program (WFP) এর সহযোগীতায় পরিচালিত হচ্ছে ।