ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা কর্তৃক রবিবার আনুমানিক রাত ১০ ঘটিকায় ২৯৮ বোতল ফেনসিডিল সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসময় উপস্থিত ছিলেন এসআই মোঃ আবু বক্কর ছিদ্দিক, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই মোঃ রাহাত আলম, এএসআই মোঃ আব্দুল কাদের, এএসআই মোঃ মনজুরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাহের আলীর পুত্র নুর আলম (৩০) এর নামে মাদক আইনে মামলা রুজু করা হয়।
