ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: এপেক্স ক্লাব অব কুড়িগ্রাম এর আয়োজনে আজ ইষ্টি কুটুম রেস্টুরেন্টে ক্লাব স্কুলিং এবং ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল মতিন সিকদার।
স্কুলিং এবং ডিনার মিটিং এ ক্লাবের বিভিন্ন বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান নাসিম আহমেদ, ডিস্ট্রিক গভর্নর -৭ এপেক্সিয়ান ডা কামরুল আলম, আইপিডিজি-৭ মিথুন কারনায়েন, রংপুর ক্লাবের প্রেসিডেন্ট মোখলেছুর রহমান, বারো আউলিয়া ক্লাব চট্টগ্রাম এর এপেক্সিয়ান সোলায়মান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সূচনা বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব কুড়িগ্রাম (ইউসি) এর সেক্রেটারি বিকাশ রায় তরুন, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর মতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এপেক্স ক্লাব অব কুড়িগ্রামের প্রেসিডেন্ট এম রশিদ আলীর সভাপতিত্বে কুড়িগ্রাম ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, মফিজুল ইসলাম, রশিদুল ইসলাম, সোহেল রানা, শংকর চন্দ্র দাস, আবেদ আলী, সুধীর চন্দ্র রায়।
পরে অতিথিবৃন্দের বক্তব্য শেষে ফুল দ্বারা শুভেচ্ছা বিনিময় করা হয়।
