ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর বক্তব্য রাখেন আর তার দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন।
তাদের মন্তব্য, বিশেষ করে নূপুর শর্মার কথা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বেশ ক্ষুব্ধ করে। পরে এর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিবাদের অংশ হিসেবে আজ দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ বাজারে ঐক্যবদ্ধ মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঐক্যবন্ধ মুসলিম জনতা অপরাধীদের কুশপুত্তলিখা আগুনে পুড়ে প্রতিবাদ জানায়।
