ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: মানুষের হা- হা- কার আর কষ্ট তারাই বাস্তব উপলব্ধি করছে যারা নিজে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে।
সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার মধ্যেও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যেও দুধকুমার নদী সংলগ্ন নুনখাওয়া কালিগঞ্জ ভিতরবন্দের মাঝে অবস্থানরত ঝাকুয়াবাড়ী গ্রাম এখন পানিবন্দি।
উক্ত গ্রামে বসবাসকারী শিক্ষক দুলাল মিয়া বলেন, ‘আমাদের গ্রামের মানুষ যেকোন প্রয়োজনে বাড়ির বাইরে যেতে চাইলে নৌকা বা কলা গাছের ভিড়া ব্যবহার করছে।’
গবাদিপশুর কথা জিজ্ঞেস করলে ঐ গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘গবাদিপশু গুলোর তো অবস্থা খুব খারাপ, মানুষে বাঁচে না, আবার গরু ছাগল।’
এ বিষয়ে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম (শফি) বলেন, ‘আমাদের ইউনিয়নের ঝাকুয়াবাড়ীসহ উড্ডামারী ভাটিদিগদারির অনেক গ্রাম এখন পানিবন্দি, আমি নিজেও কয়েকটি গ্রামে গিয়ছি এবং চেষ্টা করছি সরকারি বেসরকারি সহায়তা প্রদান করার।’
