ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ব্ন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের আয়োজনে আজ কুড়িগ্রামে বন্যপ্রানী বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আলী আর রেজা।

ব্ন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথিন্দ্র কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক এম রশিদ আলী, আমিনুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এ প্রশিক্ষণ শেষে কুড়িগ্রাম জেলার ৩০ জন স্বেচ্ছাসেবক নিজ নিজ উপজেলায় বন্যপ্রানী অপরাধ দমন এবং সংরক্ষণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

প্রশিক্ষণার্থীদের সম্মানীসহ এবং ২ টি করে গাছ দেওয়া শেষে সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।