ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে ভয়াবহ বন্যার কারণে মানুষ গাবাদিপশুসহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জীবন যাপন আরো কষ্টকর হয়ে পড়েছে।

এমনি একজন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের আমিনুল ইসলাম, যার দুটি পায়েই সমস্যা, একটি হুইলচেয়ারও নেই তার!
এই বিষয়টি ঐ এলাকার সামাজিক সংগঠন পল্লী পাঠাগার জানতে পারে এবং পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা যুব ফোরাম সভাপতি এম রশিদ আলীর সর্বাত্নক চেষ্টায় প্রকৌশলী আশুরাতুন এশা এর অর্থায়নে একটি হুইলচেয়ার এর ব্যবস্থা করা হয়।

আজ দুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে হুইলচেয়ারটি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আশুরাতুন এশা মামুনের মা মোছাঃ রাহিলা বেগম,‌ পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবক এম রশিদ আলী, চাইল্ড নট ব্রাইট ভিতরবন্দ ও নুনখাওয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর বাদশা মিয়া, পাঁচগাছি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বেলাল হোসেন, হারুন অর রশিদসহ অনেকেই।
রাহিলা বেগম বলেন, ‘বন্যায় সাধারণ মানুষের জীবন যাপন অনেক কষ্টের হয়, আর এই ধরনের মানুষগুলোর কষ্ট কতটা তা অনুভব করতেই খারাপ লাগে।’

স্বেচ্ছাসেবক এম রশিদ আলী বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো নিজেদের সামর্থ্য এবং মানবিক মানুষের সহযোগিতা নিয়ে অবহেলিত মানুষ গুলোর পাশে দাড়াই হচ্ছে আমাদের কর্তব্য দায়িত্ব এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। তাছাড়া এই কাজগুলো করলে মন ভাল থাকে এবং খুব ভালো লাগে সত্যি তৃপ্তি সহকারে জীবন যাপন করা যায়।’