ভলান্টিয়ার প্রতিনিধি: ২৩ জুন বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী মঙ্গলবার থেকে ১৯ দিন স্কুল বন্ধ।

গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’ এর পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১৯ দিন বন্ধ থাকবে।