ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তরুণের অভিযান গ্রন্থাগার ভবনের আজ ছাদঢালাই এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর আর এসোসিয়েট রাজারহাট এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক বসুনীয়া, ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল হক নুরু, এসডিএফ -সিপিএসপি রাজারহাট উপজেলা অফিসার পুলক কুমার সরকার, রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি এসএ বাবলু, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু , কুড়িগ্রাম জেলা বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের সভাপতি পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, কুড়িগ্রাম জেলা বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের সাধারণ সম্পাদক তরুণের অভিযান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বিকাশ রায় তরুন, কুড়িগ্রাম জেলা বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের কোষাধ্যক্ষ আশা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
তরুণের অভিযান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বিকাশ রায় তরুন বলেন, ‘পাঠাগারটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১১সালে নিবন্ধন পায়, যার নিবন্ধন নম্বর: কুড়ি-১২ , সেই থেকে অনেক কষ্টে আমাদের এলাকার মানুষের জন্য বিনামূল্যে বই পড়ার একটি সুন্দর পরিবেশ করার স্বপ্ন আজ পূরণ হলো বুঝি!’
পাঠাগারের গ্রন্থাগারিক সুবা রায় বলেন,আমার খুব ভালো লাগে, মানুষ যখন বই পড়তে আসে আর আমি তাদেরকে যখন বই পড়তে সহযোগিতা করার সুযোগ পাই, সত্যিই মনে হয়- যে সম্পদ পাঠাগার থেকে গ্রহণ করে নিয়ে যায়- তা তার নিজ এবং সমাজের জন্য উপকারে আসে।
