ভলান্টিয়ার প্রতিনিধি: গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে উদ্যোক্তাদের মতবিনিময় সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়।
হাজীপুর যুব সমাজ উন্নয়ন সংস্থা ও পল্লী পাঠাগার এর আয়োজনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
এ সময় গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম (শফি)।
আলোচনা শেষে সবার মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং রোপণ করা হয়।
