ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, বিভিন্ন ঔষধ এবং খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।
আজ দুপুরে উপজেলার নুনখাওয়া কালিগঞ্জ এবং কচাকাটার প্রায় ১ হাজার পরিবারকে সহযোগিতা করেন বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা সহ নাগেশ্বরী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
