ভলান্টিয়ার প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে আজ সকালে উপজেলা হলরুমে পাখি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা জনাব মতলুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, বন্যপ্রানী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিং রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক স্বেচ্ছাসেবক এম রশিদ আলী সহ অন্যান্য সুধীবৃন্দ।