ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে সব সড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বালু ভর্তি ট্রাক্টর।

ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলাচল করে এসব ট্রাক্টর, চালকদের অধিকাংশই কিশোর। আইন মেনে চলছে না ট্রাক্টর এবং ট্রলির ড্রাইভারবৃন্দ।

সুধী মহলের দাবি, নিয়ম মেনে উক্ত যানগুলো চলাচল করলে তারাও নিরাপদ থাকবে, সাধারণ মানুষও নিরাপদে যাতায়াত করতে পারবে।