ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলার পাটেশ্বরী বাজার সংলগ্ন মোল্লাপাড়া এলাকার সফিকুল ইসলাম এর ছটকাজালে একটি শুশুক আটক হয়।

ধরলা নদী থেকে শুশুকটি ধরে লোকালয়ে নিয়ে আসলে শুশুক টি মারা যায়।
পরে সামাজিক বন বিভাগ কুড়িগ্রাম, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ এবং ভলান্টিয়ার এম রশিদ আলী, নাসিম আহমেদ, তৈয়বুর রহমান সহ স্থানীয়দের উপস্থিতিতে শুশুকটি মাটিচাপা দেওয়া হয়।