ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: সিলেট সুনামগঞ্জ এর পরেই কুড়িগ্রামের ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ সহ বিভিন্ন সম্পদের ক্ষতি হয়েছে।
এরমধ্যে জেলার নয়টি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ভাবেই ক্ষতিগ্রস্ত হয়। আজ সরেজমিনে কালিগঞ্জ ভিতরবন্দের মাঝখানে মন্নেয়ার পাড় এলাকার সরেজমিনে গিয়ে দেখা যায় আব্দুল বাতেন বন্যার পরে তার একমাত্র চা এর দোকানটি নিজেই মেরামত করতেছে।
তার ভাষ্যমতে, ‘বন্যার কারণে এমনিতেই ব্যবসা করতে পারিনি, তার উপর দোকান ঘরটি ভেঙ্গে গেছে, পরে মানুষের কাছে টাকা ধার করে কোনরকম ঘরটি ঠিক করতেছি।’
ঐ এলাকার আবুল জলিল বলেন, আমদের এখানে কেউ ত্রানও দিতে আসে নাই, আমরা নাকি ভাটেল!’ আর শুনি শুধু নদীর ওপারে নাকি ত্রান দেয়।