ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইএসডিও প্রসপারিটি প্রকল্প কর্তৃক কুড়িগ্রাম জেলার ভিতরবন্দ শাখায় ৩০ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম (শফি)।
প্রকল্পের তালিকাভুক্ত ভিতরবন্দ ইউনিয়নের ২৫ জন প্রশিক্ষণার্থী একটি করে সেলাই মেশিন এবং একটি করে চেয়ার পেয়ে খুব খুশি হয় বলে জানিয়েছেন প্রশিক্ষক জান্নাতুন বেগম।
প্রশিক্ষণার্থী লাবলী বেগম, আমার এতো বড় উপকার হয়েছে যে আমার পরিবারকে এখন আমিও সাপোর্ট দিতে পারবো।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ইএসডিও প্রসপারিটি প্রকল্পের টিও (লাইভলিহুড) মোঃ জিকরুল হক, নাগেশ্বরী এরিয়া ম্যানেজার রিয়াজুল হক, স্বেচ্ছাসেবক এম রশিদ আলী সহ ভিতরবন্দ শাখার শাখা ব্যবস্থাপক ও এটিও লাইভলিহুড এটিও নিউট্রিশন সহ অন্যান্য অতিথিবৃন্দ।